Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে ১ কোটি টিকা দেয়া শেষ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ জুন ২০২১, ০৯:২২ পিএম

দেশে ১ কোটি টিকা দেয়া শেষ
Swapno

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ৬ হাজার ২৫৮ ডোজ। মঙ্গলবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এসব তথ্য জানা যায়। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন। ভারত থেকে এ পর্যন্ত দেশে এই টিকা এসেছে এককোটি দুই লাখ ডোজ। সেই হিসাবে এখন টিকা মজুত আছে মাত্র ১ লাখ ৯৩ হাজার ৭৪২ ডোজ।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। আর  দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ ৮৬ হাজার ২৪৩ জন। এরমধ্যে মঙ্গলবার টিকার  দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৩১৩ জন। প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনের মধ্যে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছে সংকট। এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।

   

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকা সংকট দেখা দেওয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর। এরপর ২ মে’র পর থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার জন্য নিবন্ধন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন