Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ১৩ হাজার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ জুন ২০২১, ০৬:১৬ পিএম

দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ১৩ হাজার
Swapno

সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘন্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৩২ জনে। শুক্রবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ৪৩ জনের মধ্যে পুরুষ ৩০ ও নারী ১৩ জন। যার মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৬, বেসরকারি হাসপাতালে ৬ এবং বাসায় একজন মারা যান। একই সময়ে সরকারি ও বেসরকারি ৫১০টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। তাহলে এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬১ লাখ ৪৪ হাজার ৭৭৩টি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জন। 


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ১১, খুলনায় ৭, বরিশালে ২, রংপুরে ৪ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।


বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের ৪, ৩১ থেকে ৪০ বছরের ২ এবং ২১ থেকে ৩০ বছরের ২ জন রয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন