Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে আরো ৬০ জনের প্রাণ কাড়লো করোনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ জুন ২০২১, ১০:২৬ পিএম

দেশে আরো ৬০ জনের প্রাণ কাড়লো করোনা
Swapno

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬০ জন মারা গেছেন। নিহতদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ২৪ জন। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২৮২ জনে। বুধবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


৬০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬ জন, বেসরকারি হাসপাতালে নয়জন ও বাসায় পাঁচজন মারা যান। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৯৫৬ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৩৭ হাজার ২৪৭ জনে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ ও ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬টি।


গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪১ শতাংশ।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬০ জনের মধ্যে দশোর্ধ্ব তিনজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব সাতজন, চল্লিশোর্ধ্ব ১০ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন ও ষাটোর্ধ্ব ২৩ জন রয়েছেন।


বিভাগওয়ারী দেখা গেছে, মৃত ৬০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮জন, চট্টগ্রামে ৮জন, রাজশাহীতে ১৭ জন, খুলনায় ১৪ জন, সিলেটে ৬জন, রংপুরে চারজন ও ময়মনসিংহ বিভাগে ৩জনের মৃত্যু হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন