Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে করোনায় প্রাণ আরো ৫৪ জনের

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ জুন ২০২১, ০৯:০৩ পিএম

দেশে করোনায় প্রাণ আরো ৫৪ জনের
Swapno

সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৪ জন মারা গেছেন। তাদের পুরুষ ৩৫ এবং নারী ১৯ জন। ৫৪ জনের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকি ৫২ জন মারা গেছেন হাসপাতালে।


শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৯৯ জনে। একই সময়ে আরও ৩ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ৪৪ হাজার ৯৭০ জনে।


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৩৭৩ জনের নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৫, ঢাকায় ১২, রাজশাহীতে ১২, খুলনায় ৮, বরিশালে ৪, সিলেটে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন