Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে করোনায় আরো ৮২ জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ জুন ২০২১, ০৮:২৫ পিএম

দেশে করোনায় আরো ৮২ জনের মৃত্যু
Swapno

সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৫ ও নারী ২৭ জন। রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


মৃত ৮২ জনের মধ্যে ৭১ জন সরকারী হাসপাতালে, ৮ জন বেসরকারি হাসপাতালে ও ৩ জন বাসায় মারা গেছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৩ হাজার ৫৪৮জনে। একই সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছেন আরো ৩৬৪১ জন। ফলে এ নিয়ে শনাক্তের সংখ্যা মোট ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জন মানুষ।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ২২ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে সর্বমোট ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।


গত ২৪ ঘন্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ৩২, ঢাকায় ২১, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ১২, বরিশালে ১ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহে ৪ জনের মৃত্যু হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন