Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে করোনায় মৃত্যু ছাড়াল ১৪ হাজার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ জুন ২০২১, ১০:২৪ পিএম

দেশে করোনায় মৃত্যু ছাড়াল ১৪ হাজার
Swapno

সারাদেশে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫৩ জনে। শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

একই গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন মানুষ। গত ২৪ ঘন্টায় ৭৭জন মৃতদের মধ্যে পুরুষ ৪৮ জন ও নারী ২৯ জন। এদের মধ্যে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ জন, বেসরকারী হাসপাতালে ৭ জন, বাসায় ৪ জন এবং হাসপাতালে আনার পথে ১জন মারা যান।


দেশে শনাক্তের হার ২২.৫০ শনাক্ত। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৮৫৪ জনে। একই সময় সুস্থতার হার ৯০ দশমিক ৬৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৭৭ জনের মধ্যে বয়সের হিসেবে দশোর্ধ্ব ১ জন, বিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ১৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১৭ জন এবং ষাটোর্ধ্ব ৩৮ জন মারা যান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন