দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ১১৯
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ জুন ২০২১, ১০:০৭ পিএম
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ১৭২ জনে। এর আগে গত ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়েছিলো। রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মৃত ১১৯ মধ্যে পুরুষ ৭৫ ও নারী ৪৪ জন। তাদের মধ্যে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৯, বেসরকারী হাসপাতালে ১৪, বাসায় ৪ এবং হাসপাতালে নেয়ার পথে আরো ২ জন মারা যান।
বিজ্ঞপ্তিতে তারা আরো জানায়, গত ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।
মৃত ১১৯ জনের মধ্যে বিশোর্ধ্ব ৬, ত্রিশোর্ধ্ব ৯, চল্লিশোর্ধ্ব ১১, পঞ্চাশোর্ধ্ব ৩৪ এবং ষাটোর্ধ্ব ৫৯ জন মারা যান।


