Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে করোনা শনাক্ত ছাড়ালো ৯ লাখ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ জুন ২০২১, ০৬:২৩ পিএম

দেশে করোনা শনাক্ত ছাড়ালো ৯ লাখ
Swapno

সারাদেশে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৬৬৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে। মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

একই সময় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১১২ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৩৮৮ জনে। এর আগে চলতি সপ্তাহের গত রোববার ১১৯ জনের মৃত্যু হয়েছিলো। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদিকে গতকাল সোমবার ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়। গত বছর দেশে করোনা মহামারি শুরুর পর যা একদিনে সর্বোচ্চ।


উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম ১জনের মৃত্যু হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন