দেশে করোনার শনাক্তের রেকর্ড ৮৮২২ জন, মৃত্যু ১১৫
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৬:৫২ পিএম
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মহামারিকালের একদিনের সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ৮ হাজার ৮২২ জন। এর আগে ২৮ জুন ৮ হাজার ৩৬৪ জন রোগী শনাক্ত হয়েছিল। দেশে এখন পর্যন্ত করোনায় সর্বশেষ মোট শনাক্ত হলো ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১৫ জন। টানা চতুর্থ দিনের মতো নিহতের সংখ্যা শতকের উপরে। এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনায় সর্বমোট মারা গেলেন ১৪ হাজার ৫০৩ জন। বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ২৩ জন করে, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগের দুইজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের ১১ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ছয়জন।
সরকারি হাসপাতালে মারা গেছেন ৮৭ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৯ জন। বাড়িতে মারা গেছেন নয়জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫০ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন মোট ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৮৬টি, পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ১০৫টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ আট হাজার ৯২৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ২৪ হাজার ৪৭৫টি, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৮৪ হাজার ৪৫২টি।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৫ জনের মধ্যে পুরুষ ৭২ জন আর নারী ৪৩ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১০ হাজার ৩২৫ জন আর নারী মারা গেলেন চার হাজার ১৭৮ জন।


