Logo
Logo
×

স্বাস্থ্য

শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে আসছে করোনার টিকা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৮:৫১ পিএম

শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে আসছে করোনার টিকা
Swapno

শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পঁচিশ লাখ টিকা আসছে। ওয়াশিংটন থেকে কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো এই টিকা আগামী শুক্র (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) দেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

 

বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে মন্ত্রী জানান, জুলাইয়ের ২ ও ৩ তারিখ দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টিকা আসছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এ সময় মন্ত্রী আরো জানান, চীনের সিলভার মেট্রিকের টিকাও খুব দ্রæত চলে আসবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন