Logo
Logo
×

স্বাস্থ্য

করোনায় দেশে ১দিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৯:২১ পিএম

করোনায় দেশে ১দিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু
Swapno

সারাদেশে মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৪৩ জন মানুষ মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে। বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সর্বমোট হলো ৮ লাখ ২০ হাজার ৯১৩।

 


গত ২৪ ঘন্টায় যে ১৪৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯০ জন এবং নারী ৫৩ জন। এদের মধ্যে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৯ জন, বেসরকারী হাসপাতালে ২৩ ও বাসায় ১১ জনের মৃত্যু হয়েছে। বয়সের হিসাবে শূন্য থেকে ১০ বছরের ১জন, ১০ বছরের বেশি বয়সী ১জন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ১৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৪২ জন এবং ষাটোর্ধ্ব ৭০ জন।

 


এদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ১৯ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ৮জন, সিলেটে ৭জন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩জন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন