Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ১৫ হাজার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ১০:৩২ পিএম

দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ১৫ হাজার
Swapno

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরো ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৬৫ জনে।

রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, গত ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছিলো। এরপর ২ জুলাই ১৩২ জন মারা যান এবং ৩ জুলাই মারা যান আরো ১৩৪ জন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন। এনিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে।


২৪ ঘন্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে পুরুষ ৯৬ এবং নারী ৫৭ জন। এদের মধ্যে ৯ জন বাসায়, ৩ জন হাসপাতালে আসার সময় এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।


বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, খুলনায় ৫১, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ ও ময়মনসিংহে ৯ জনের মৃত্যু হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন