Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে করোনায় ১৬৪ জনের রেকর্ড মৃত্যু, শনাক্তও সর্বোচ্চ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১১:০০ পিএম

দেশে করোনায় ১৬৪ জনের রেকর্ড মৃত্যু, শনাক্তও সর্বোচ্চ
Swapno

সারাদেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ২২৯ জনে। মোট মৃত ১৬৪ জনের মধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ৫৫ জন। সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 


বিজ্ঞপ্তি থেকে জানা যায়,  মৃত ১৬৪ জনের মধ্যে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২৩ জন, বেসরকারী হাসপাতালে ২৫ জন, বাসায় ১৫ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়। এদিকে করোনা শনাক্তের রেকর্ড হলো বাংলাদেশে। গত ২৪ ঘন্টায় সারাদেশে ৯ হাজার ৯৬৪ জনের দেহে এই ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

 


একই সময় সারাদেশে সরকারী ও বেসরকারী ৬০৫টি ল্যাবরেটরিতে ৩৫ হাজার ৪২টি নমুনা সংগ্রহ ও ৩৪ হাজার দুটি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৬৪ জনের মধ্যে বয়সের হিসাবে বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব ১২, চল্লিশোর্ধ্ব ১৮, পঞ্চাশোর্ধ্ব ৪৭ এবং ষাটোর্ধ্ব ৮৩ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন