Logo
Logo
×

স্বাস্থ্য

সিটি করপোরেশন এলাকায় মর্ডানার টিকা শুরু হচ্ছে আজ 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৯:২৮ পিএম

সিটি করপোরেশন এলাকায় মর্ডানার টিকা শুরু হচ্ছে আজ 
Swapno

আজ থেকে সিটি করপোরেশন এলাকায় ইউএসএ’র তৈরি মর্ডানা টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছে সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ। গতকাল জেলা আইনশৃঙ্খলা সভায় এই তথ্য তিনি জানান। এছাড়া সভায় হাশেম গ্রুপের মতো জেলার শিল্পকারখানাগুলোতে যাতে এতো প্রাণহানি না ঘটে সেব্যাপারে ব্যবস্থা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

 

সিভিল সার্জন যুগের চিন্তাকে বলেন, নারায়ণগঞ্জে ৬২ হাজার ৮শ’ ডোজ করোনার টিকা এসেছে। এর মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলার জন্য আমেরিকার তৈরী ২৮ হাজার ৮০০ ডোস মর্ডানার টিকা এবং বাকি চার উপজেলার জন্য এসেছে চীনের তৈরী ৩৪ হাজার ডোর্স সিনোফার্ম কোম্পানীর করোনার টিকা। সারাদেশে আগামী ১৩ তারিখ থেকে এই টিকা প্রদানের কার্যক্রম শুরুর নির্দেশনা থাকলেও আজ থেকেই নারায়ণগঞ্জে এই টিকা প্রদানের কার্যক্রম শুরু করতে আগ্রহী জেলার স্বাস্থ্য কর্মকর্তারা।

 

জানা গেছে, সিটি করপোরেশন ও সদর উপজেলার জন্য আমেরিকার মর্ডানা কোম্পানীর তৈরী ১ লাখ ১৬ হাজার টিকা আসবে। এর মধ্যে গতকাল প্রথম ধাপে এক চতুর্থাংশ টিকা এসেছে। আরো তিনটি ধাপে বাকি টিকা আসবে নারায়ণগঞ্জে এমন তথ্য জানিয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘আমরা সিটি করপোরেশন ও সদর উপজেলার জন্য ২৮ হাজার ৮০০ ডোজ করোনার টিকা পেয়েছি। স্বাস্থ্যমন্ত্রনালয় থেকে এই ভ্যাক্সিন দেয়া হয়েছে। ২৮ হাজার ৮০০ ডোজ শেষের পর আরো তিনটি ধাপে বাকিগুলো পাবো।’ তিনি বলেন, বাকি চার উপজেলার জন্য চীনের সিনোফার্মের তৈরী ৩৪ হাজার ডোজ করোনার টিকা এসেছে।  সারা বাংলাদেশে আগামী ১৩ তারিখ থেকে টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে। তবে, যদি সম্ভব হয় তাহলে আগামীকাল (আজ) থেকে আমরা নারায়ণগঞ্জে টিকা প্রদান কার্যক্রম শুরু করবো।’

 


টিকা গ্রহণের নির্দেশনার বিষয়ে সিভিল সার্জন বলেন, একটি ডোজ যারা নিয়ে ফেলেছে, তারা নতুন করে টিকা নিতে পারবে না। যারা ম্যাসেজ পাবে, তাদেরকেই টিকা দেয়া হবে। ম্যাসেজ ছাড়া কাউকে টিকা দেয়া হবে না। কোন অবস্থাতেই কেন্দ্র বদল করা যাবে না। যে যেই কেন্দ্র সিলেক্ট করবে, সেই কেন্দ্র থেকেই তাকে টিকা নিতে হবে।’ স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। নারায়ণগঞ্জও তার ব্যতিক্রম নয়। এই অবস্থায় টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থবিধি মানার বিকল্প নেই বলেও সতর্ক করা হচ্ছে জনগণকে।  

 


জেলা  আইনশৃঙ্খলা কমিটির সভার বরাত দিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম সবাইকে ভ্যাক্সিন নেয়ার আহবান জানিয়ে বলেন, রূপগঞ্জের অগ্নিকান্ডে এতো মৃত্যুর ঘটনায় সবাই মর্মাহত। সভায় জানানো হয়, কোভিড-১৯ এর দ্বিতীয় দফায় নারায়ণগঞ্জে টিকা এসেছে। রোববার চারটায় জেলা সিভিল সার্জন এই টিকা গ্রহণ করার কথা। সোমবার থেকে ভিক্টোরিয়া হাসপাতালে এবং পরবর্তীতে ৩০০ শয্যা হাসপাতালে ইউএসএ’র তৈরি মর্ডানা ভ্যাক্সিন দেওয়া হবে। এখন যে ভ্যাক্সিনগুলো দেয়া হবে তা সিটি করপোরেশনের বাইরের এলাকায় থাকবেনা। এগুলো জেলার অন্যত্র চায়নিজ ভ্যক্সিনগুলো দেয়া হবে। আমি আহবান জানাই, যারা এখনো পর্যন্ত টিকার জন্য রেজিস্ট্রেশন করেননি তারা অনলাইনে দ্রুত টিকার জন্য রেজিষ্ট্রেশন করুন। আগে ভারত থেকে আনা ভ্যাক্সিন একডোজ নিয়েছেন তারা কিন্তু মর্ডানার ভ্যাক্সিন নিতে পারবেনা।

 

আগস্টের মধ্যে ভারতের ভ্যাক্সিন আনা হলে দ্বিতীয় দফা ভ্যাক্সিন নেবেন তারা। নগরবাসী যারা নারায়ণগঞ্জের ব্যবসা, চাকুরিসহ নানা পেশায় যুক্ত আছেন এবং রাজনীতিবিদ সবাই যদি প্রশাসনকে সহযোগিতা না করি তবে তারা কখনোই মাদকমুক্ত কিংবা করোনামুক্ত করে দিতে পারবেনা আমাদের এলাকায়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এমন একটি শিল্পনগরী যেখানে অগণিত শ্রমিক বসবাস করেন, তারপরেও জেলায় অনেকটা লকডাউন সফল হয়েছে বলে আমি মনে করি।একইভাবে যদি নারায়ণগঞ্জবাসী যদি প্রশাসনকে সহযোগিতা করে তবে প্রশাসনও প্রত্যেকটি কাজে সফল হবেন। জেলা আইনশৃঙ্খলা সভায় সবাই বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা থাকলে নারায়ণগঞ্জ অবশ্যই মাদকমুক্ত হবে।

 

জেলা প্রশাসক সভায় বলেছেন, হাশেম ফুডস কারখানায় নিয়মবহির্ভূত অনেক কিছুই পাওয়া গেছে। নারায়ণগঞ্জে অনেক বড় বড় যেসব গার্মেন্ট রয়েছে সেগুলো ছাড়া অন্যগুলোতে খোঁজ নিলে দেখা যাবে অনিয়মের অনেক কিছুই রয়েছে। অগ্নিনির্বাপন ব্যবস্থা নেই, পানির সুব্যবস্থা নেই। ডায়িং ফ্যাক্টরী, রি-রোলিং মিলস কিংবা গার্মেন্ট ফ্যাক্টরীগুলোতে যদি রূপগঞ্জের মতো ঘটনা ঘটে তবে হাশেম ফুডসের চাইতেও বেশি ক্ষতিগ্রস্থ হবে। তাই প্রশাসন এব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন