Logo
Logo
×

স্বাস্থ্য

আড়াইহাজারের মেয়ে ম্যাজিস্ট্রেট সানিয়ার করোনায় মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০৭:০৪ পিএম

আড়াইহাজারের মেয়ে ম্যাজিস্ট্রেট সানিয়ার করোনায় মৃত্যু
Swapno

কোভিড-১৯ এ (করোনায়) আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ আড়াইহাজারের মেয়ে ও ঝালকাঠি জেলায় কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার (২৯) (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বুধবার (২৮ জুলাই) বেলা ১০টার দিকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র ২৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সানিয়া ১৯৯২ সালের ১ আগস্ট নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে জন্ম গ্রহণ করেন।

 

তিনি দশম বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) পরীক্ষার মাধ্যমে ২০১৮ সালের ১ মার্চ চাকরিতে যোগদান করেন। সানিয়া আক্তার এর স্বামী এএইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। গত ১৪ জুলাই সানিয়ার করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 

 

সানিয়া আক্তার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন। এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন