Logo
Logo
×

স্বাস্থ্য

করোনায় দেশে মৃত্যু ছাড়ালো ২১ হাজার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ১১:১৪ পিএম

করোনায় দেশে মৃত্যু ছাড়ালো ২১ হাজার
Swapno

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন শনাক্ত ও মৃত্যু আরও বেড়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪৬ জন, যা গতকাল (১ আগস্ট) ছিল ২৩১ জন। এর আগের দিন (৩১ জুলাই) ছিল ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় ২৪৬ জনকে নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২১ হাজার ১৬২ জন। গত ২৮ জুলাই করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ২০ হাজার ছাড়ায়। সে হিসাবে সব শেষ এক হাজার মৃত্যু হলো পাঁচদিনে।

 

করোনা গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৮৯ জন, যা গতকাল ছিল ১৪ হাজার ৮৪৪ জন। আর তার আগের দিন শনাক্ত হয়েছিলেন নয় হাজার ৩৬৯ জন। এদের নিয়ে দেশে করোনা রোগী সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন।

 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। আর দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ আট হাজার ৭৪৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৫৫ হাজার ৯৩৭টি আর পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৪৬২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৪৩ হাজার ৮৮৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ৮০২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২০ লাখ ৬৯ হাজার ৮৩টি।

 

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ আর এখন পর্যন্ত ১৬ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬০ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৬ জনের মধ্যে পুরুষ ১৩৭ জন আর নারী ১০৯ জন। দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় পুরুষ মারা গেলেন ১৪ হাজার ২৭৯ জন আর নারী ছয় হাজার ৮৮৩ জন।

 

মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন তিন জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চার জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে দুই জন।

 

এদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৬ জন, চট্টগ্রাম বিভাগের ৬৪ জন, রাজশাহী বিভাগের ২২ জন, খুলনা বিভাগের ৩০ জন, বরিশাল বিভাগের ১৬ জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৪ জন আর ময়মনসিংহ বিভাগের ১০ জন।

 

অধিদফতর জানিয়েছে, ১৪৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন, বাড়িতে ১৫ জন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন