Logo
Logo
×

স্বাস্থ্য

মৃত্যুর খবর বাড়ছে, হতাশায় নিমজ্জিত জনজীবন  

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০৭:৫৪ পিএম

মৃত্যুর খবর বাড়ছে, হতাশায় নিমজ্জিত জনজীবন  
Swapno

# প্রতিদিন বিভিন্ন মহল্লার মসজিদে ভেসে আসে মৃত্যুর সংবাদ


# কবরস্থানগুলিতে একদিনে ৫/৬ টি পর্যন্ত লাশ দাফন করা হচ্ছে


# হিমসিম খাচ্ছে কবর নির্মাণকারীরা

 

হাসতে ভুলে গেছে নারায়ণগঞ্জের মানুষ। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকলেই এখন কেবলই মৃত্যুর খবর। নারায়ণগঞ্জ শহরের প্রতিটি পাড়া মহল্লার মসজিদের মাইকে প্রতিদিনই ভেসে আসে শোক সংবাদ। ঘোষণা করা হয় কারো না কারো মৃত্যুর খবর। আহবান জানানো হয় জানাজায় অংশগ্রহণের। 

 

এদিকে মাসদাইর কবরস্থানে খবর নিয়ে জানা গেছে প্রতি দিন গড়ে অন্তত পাঁচটি করে লাশ দাফন করা হচ্ছে। ফলে যারা কবর নির্মাণ করেন তারা এখন হিমসিম খাচ্ছেন বলে জানা গেছে। কারন একই সাথে দুই/তিনটি করে কবরও খুঁড়তে হচ্ছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জে চারিদিকে এখন কেবলই মৃত্যুর খবর শোনা যাচ্ছে। ফলে জনজীবনে নেমে এসেছে অমানিসার অন্ধকার। করোনায়, ব্রেইন স্ট্রোক, হার্ট এ্যটাক এবং অন্যান্য কারণে মারা যাচ্ছে মানুষ। তবে সবচেয়ে বেশি মারা যাচ্ছে করোনায়।

 

ফলে দেখা যায় অধিকাংশ পরিবারেই আত্মীয় স্বজনদের মাঝে কেউ না কেউ  মৃত্যুবরণ করছে। তার উপর সারা দেশে চলছে টানা লকডাউন। ফলে মানুষের জীবনযাপনেও চাঁপ বাড়ছে। একমাত্র গার্মেন্ট সেক্টর ছাড়া বাকী সব সেক্টরেই হাহাকার বিরাজ করছে। পরিবহন সেক্টর সহ বিভিন্ন সেক্টরে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। তাদের কর্ম জীবনে বিরাজ করছে অনিশ্চয়তা। তাই কারো মুখেই হাঁসি নেই।

 

এছাড়া বিগত প্রায় দেড় বছর ধরে সারা দেশে স্কুল কলেজ বন্ধ রয়েছে। এতে চরম দুশ্চিন্তার মাঝে দিন কাটাচ্ছে অভিবাবক মহল এবং ছাত্রছাত্রীরা। বিশেষ করে মেধাবী ছেলে মেয়েদের অনেকে এখন মানষিক সমস্যাই ভুগছে বলে পরিসংখ্যানে জানা গেছে। কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারও কোনো নিশ্চয়তা নেই। তাই সব কিছু মিলিয়ে পরিস্থিতি এতোটাই জটিল আকারধারণ করেছে যে সাধারণ মানুষ এখন চরম হতাশায় ভুগছেন।

 


এদিকে সরকার আগামী ৭ আগষ্ট থেকে সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরু করার কথা বললেও ইউনিয়ন পর্যায়ে কবে নাগাদ এই কর্মসূচি শুরু হবে সেটা পরিস্কার করে বলতে পারছেন না গ্রাম পর্যায়ের ইউনিয়ন পরিষদগুলির চেয়ারম্যান মেম্বাররা। তবে কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে কথা বলে জানা গেছে তারা প্রশাসনের কাছ তেমন কোনো নির্দিষ্ট নির্দেশনা পাননি। এ বিষয়ে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানিয়েছেন আগামী ৭ আগষ্ট থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দান কর্মসূচি শুরু হবে।

 

তবে গতকাল পর্যন্ত প্রশাসন নির্দিষ্ট করে কিচু জানায়নি। হয়তো ২/১ দিনে মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তাই ধারনা করা হচ্ছে সারা দেশে গণটিকা দান কর্মসূচি শুরু হলে পরিস্থিতি আগামী কয়েক মাসের মধ্যে স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদ জানিয়েছেন সাত তারিখ থেকেই এক যোগে সারা জেলায় টিকা দানের ক্রাশ প্রোগ্রাম শুরু করা হবে। এ বিষয়ে তার অফিস সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন