Logo
Logo
×

স্বাস্থ্য

করোনায় একদিনে মৃত্যু ২৪৮, মৃতের সংখ্যা ছাড়ালো ২২ হাজার 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ০৭:৪৬ পিএম

করোনায় একদিনে মৃত্যু ২৪৮, মৃতের সংখ্যা ছাড়ালো ২২ হাজার 
Swapno

করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে আরও ২৪৮ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২২ হাজার ১৫০ জন। এর আগে গত ২ আগস্ট মোট মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ায়। সে মতে সবশেষ চার দিনে এক হাজার মৃত্যু হলো। নিহত ২৪৮ জনের মধ্যে ১৩৮ জন পুরুষ আর ১১০ জন নারী। সরকারি হিসাবে এখন পর্যন্ত নিহতদের মধ্যে মোট ১৪ হাজার ৮২২ জন পুরুষ আর ৭ হাজার ৩২৮ জন নারী।

 

শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেই তথ্য মতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্তের সংখ্যা ১২ হাজার ৬০৬ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। সরকারি হিসাবে দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের মোট সংখ্যা ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। আর করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। 

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, এদের মধ্যে আছেন ঢাকা বিভাগের ৬৯ জন, চট্টগ্রাম বিভাগের ৭৫ জন, রাজশাহী বিভাগের ১৬ জন, খুলনা বিভাগের ৩৬ জন, বরিশাল বিভাগের ২০ জন, সিলেট বিভাগের ১৬ জন, রংপুর আর ময়মনসিংহ বিভাগের আট জন করে। ২৪৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন আর বাড়িতে ছয় জন।

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৮ হাজার ৮০৭টি, আর পরীক্ষা হয়েছে ৪৮ হাজার ১৫টি। গত একদিনে করোনা রোগী শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৩২ হাজার ৩২২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২১ লাখ ১১ হাজার ৩৭১টি। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮১ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ।

 

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৮ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন সাত জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন