দেশে করোনায় নতুন করে আরও ২৪১ জনের মৃত্যু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ০৮:৩১ পিএম
গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৪১ জন মৃত্যুবরণ করেছে। সরকারি হিসাবে এই ২৪১জনসহ দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ৬৫২ জন। গত একদিনে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। এ নিয়ে সর্বশেষ করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে। রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪১ জনের মধ্যে পুরুষ ১২৮ জন আর নারী ১১৩ জন। দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট পুরুষ মারা গেলেন ১৫ হাজার ১০২ জন আর নারী মারা গেলেন সাত হাজার ৫৫০ জন।
স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, বয়স বিবেচনায় তাদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা গেছে ১ জন।
স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। তা নিয়ে দেশে এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হলেন ১২ লাখ পাঁচ হাজার ৪৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ৪০ হাজার ১৩০টি। আর গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার তিনটি। গত একদিনে করোনাতে রোগী শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮১ লাখ ১৭ হাজার ৪১০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৮৮ হাজার ৪৮৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ২৮ হাজার ৯২১টি।
মারা যাওয়া ২৪১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮৮ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৪৪ জন আর বাড়িতে মারা গেছেন নয়জন।


