Logo
Logo
×

স্বাস্থ্য

করোনায় প্রাণ গেলো আরো ২৪৫ জনের

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৯:৫৭ পিএম

করোনায় প্রাণ গেলো আরো ২৪৫ জনের
Swapno

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৮৯৭ জনে। সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

২৪ ঘণ্টায় মৃত ২৪৫ জনের মধ্যে পুরুষ ১২৮ ও নারী ১১৭ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন ও বাড়িতে ১১ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৬৮ শতাংশ। এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৪৬৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে।

 


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৭০৭টি ল্যাবরেটরিতে ৪৬ হাজার ৯৫৩টি নমুনা সংগ্রহ ও ৪৭ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৭২ শতাংশ।

 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৪১২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪৫ জনের মধ্যে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব ১৩ জন, ত্রিশোর্ধ্ব ২০ জন, চল্লিশোর্ধ্ব ১৬ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৫ জন, ষাটোর্ধ্ব ৮৪ জন, সত্তরোর্ধ্ব ৩৫ জন, আশি-উর্ধ্ব ১৭ জন ও নব্বই বছরের বেশি বয়সী তিনজন রয়েছেন।

 

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ৭১ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ২৫ জন, বরিশালে ছয়জন, সিলেটে ১৮ জন, রংপুরে ১৯ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন রয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন