Logo
Logo
×

স্বাস্থ্য

করোনায় আবারো রেকর্ড ছোঁয়া ২৬৪ মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০৭:৪৩ পিএম

করোনায় আবারো রেকর্ড ছোঁয়া ২৬৪ মৃত্যু
Swapno

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আবারো রেকর্ড ছোঁয়া ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৫৪ জন, আর নারী ১১০ জন।  এর আগে ৫ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ১৬১ জন। মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৬ আগস্ট মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়ায়। সে হিসাবে গত চার দিনে এক হাজার মানুষের মৃত্যু হলো।

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৮ হাজার ৪১৬টি, আর ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪২৪টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮২ লাখ ১২ হাজার ৪১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৬৪ হাজার ১৫১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২১ লাখ ৪৭ হাজার ৮৯০টি।

 

গত ২৪ ঘণ্টায় মৃত ২৬৪ জনের বয়সভিত্তিক বিশ্লেষণে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন পাঁচ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয় জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন এক শিশু রয়েছে।

 

এর মধ্যে ঢাকা বিভাগের ৯২ জন, চট্টগ্রাম বিভাগের ৬০ জন, রাজশাহী বিভাগের ২৫ জন, খুলনা বিভাগের ২৭ জন, বরিশাল বিভাগের ১১ জন, সিলেট বিভাগের ১৭ জন, রংপুর বিভাগের ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১৮ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন