Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে করোনায় আরও ২৩৭ জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৮:২৪ পিএম

দেশে করোনায় আরও ২৩৭ জনের মৃত্যু
Swapno

করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১০ হাজার ৪২০ জন। বুধবার (১১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু সংখ্যা ২৩ হাজার ৩৯৮ জন এবং করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন।

 

গত ২৪ ঘণ্টায় বিভাগ অনুযায়ী মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, সিলেট বিভাগে ২৩ জন ও খুলনা বিভাগে ২০ জন। বাকিরা অন্যান্য বিভাগের।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন