Logo
Logo
×

স্বাস্থ্য

নাঃগঞ্জে ১দিনে রেকর্ড করোনা শনাক্ত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৯:১৩ পিএম

নাঃগঞ্জে ১দিনে রেকর্ড করোনা শনাক্ত
Swapno

নারায়ণগঞ্জে আবারও একদিনে তিন শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩৪৭ জন। একই সময়ে করোনা পজেটিভ হয়ে নতুন কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ২৯.৯৬ শতাংশ। বুধবার (১১ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ। 

 


গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৫৮ টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাড়ালো ২২ হাজার ২১৮ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২৮৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটিকরপোরেশন এলাকায় ৮০ জন, আড়াইহাজার উপজেলায় ১৯, বন্দর উপজেলায় ৬৩, রুপগঞ্জ উপজেলায় ৭৪, সদর উপজেলায় ৭৮ ও সোনারগাঁ উপজেলায় ৩৩ জন শনাক্ত হয়েছেন। 


এছাড়াও একদিনে সুস্থ হয়েছেন ২১৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৮৯ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন