Logo
Logo
×

স্বাস্থ্য

না.গঞ্জে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২০৩

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ১০:২৬ পিএম

না.গঞ্জে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২০৩
Swapno

নারায়ণগঞ্জে একদিনে করোনা পজেটিভ হয়ে আরও দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০৩ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ২২.৬৩ শতাংশ। বুধবার (১৮ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা সিভিলসার্জন কর্তৃপক্ষ। 


গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯৭ টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাড়ালো ২৩ হাজার ৫৮০ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৩০০ জন। 


নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৫৪ জন, আড়াইহাজার উপজেলায় ১৯, বন্দর উপজেলায় ৩২, রুপগঞ্জ উপজেলায় ২২, সদর উপজেলায় ৪৩ ও সোনারগাঁ উপজেলায় ৩৩ জন শনাক্ত হয়েছেন। 


এছাড়া একদিনে সুস্থ হয়েছেন আরো ২৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯৯৩ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন