Logo
Logo
×

স্বাস্থ্য

না.গঞ্জে করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৬

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ১০:৪৫ পিএম

না.গঞ্জে করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৬
Swapno

নারায়ণগঞ্জে একদিনে করোনা পজেটিভ হয়ে আরও পাঁচ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২৬ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬.৬০ শতাংশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা সিভিলসার্জন কর্তৃপক্ষ। 


গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫৯ টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাড়ালো ২৩ হাজার ৭০৬ জন এবং এপর্যন্ত মারা গেছেন ৩০৫ জন। 


নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৩৭ জন, আড়াইহাজার উপজেলায় ৯, বন্দর উপজেলায় ১১, রুপগঞ্জ উপজেলায় ২৮, সদর উপজেলায় ২৮ ও সোনারগাঁ উপজেলায় ১৩ জন শনাক্ত হয়েছেন। 


এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২২৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ২১৮ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন