Logo
Logo
×

স্বাস্থ্য

ঐতিহ্যবাহী মাউরা হোটেল পূর্ণনির্মাণ শেষে উদ্বোধন 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ০৪:০৮ এএম

ঐতিহ্যবাহী মাউরা হোটেল পূর্ণনির্মাণ শেষে উদ্বোধন 
Swapno

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ মাউরা হোটেল  আধুনিক ও পূর্ণ নির্মাণ শেষে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার (২১ আগষ্ট) বাদ মাগরিব নগরীর রেলস্টেশন সংলগ্ন এলাকায় মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে এ রেস্তোরাঁর শুভ  উদ্বোধন করা হয়। 

 


দোয়া মাহফিলে দেশ, জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরন করেন হোটেল কতৃপক্ষ।

 


হোটেলটির ব্যবস্থাপক সেলিম আহম্মেদ হেনার পরিচালনায় এ দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, বীর মুক্তিযুদ্ধা এ্যাড.নরুল হুদা, ওয়ালী মাহমুদ খান, বন্দর থানা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর জমশের আলী ঝন্টু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আমির হোসেন ও আব্দুল মানান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন