না.গঞ্জে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৩
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৬ পিএম
নারায়ণগঞ্জে করোনা পজেটিভ হয়ে আরও দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৩ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১১.২৯ শতাংশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫৮ টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাড়ালো ২৫ হাজার ৮০৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৩২১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১৪ জন, আড়াইহাজার উপজেলায় ৭, বন্দর উপজেলায় ৬, রুপগঞ্জ উপজেলায় ২০, সদর উপজেলায় ১৩ ও সোনারগাঁ উপজেলায় ৩ জন শনাক্ত হয়েছেন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৭৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৪ হাজার ৬২৭ জন।


