Logo
Logo
×

স্বাস্থ্য

চিকিৎসার জন্য ভারতে গেলেন পলাশ, সকলের কাছে দোয়া প্রার্থনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩ পিএম

চিকিৎসার জন্য ভারতে গেলেন পলাশ, সকলের কাছে দোয়া প্রার্থনা
Swapno

নারায়ণগঞ্জের মেহনতি মানুষের নেতা, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ চিকিৎসার উদ্দেশে ভারতে গিয়েছেন।

 

গতকাল সকাল ১১টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেছেন। গতকাল তার একান্ত সহকর্মী এডভোকেট হুমায়ুন কবির এ প্রতিনিধীকে এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, আরো আগেই কাউসার আহম্মেদ পলাশ ভারতে গিয়ে চিকিৎসা নেয়ার কথা ছিলো। কিন্তু কোভিড-১৯ পেন্ডামিকের কারণে এতোদিন ভারত যাওয়া সম্ভব হয় নাই।

 

তাই তার চিকিৎসা নিতে দেরী হয়েছে। দেশেই স্কয়ার হাসপাতালে তিনি ডায়ালাইসিস করেছেন। তবে এবার ভারত যাওয়ার পর তার একটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার ব্যাবস্থা করা হবে। তবে এবারই ট্রন্সপ্লান্ট করা হবে না। আরো একবার যেতে হবে।

 

এদিকে কাউসার আহম্মেদ পলাশের পরিবার নারায়ণগঞ্জের সর্ব স্থরের জনগনের কাছে তার আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন