Logo
Logo
×

স্বাস্থ্য

নতুন করে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২১ শতাংশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৭:০০ পিএম

নতুন করে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২১ শতাংশ
Swapno

দেশে বেড়েই চলছে করোনা সংক্রমণ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৬৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।২০ দশমিক ৮৮ শতাংশে এখন শনাক্তের হার। 

 

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। তাদের মধ্যে পুরুষ চার ও ছয়জন নারী রয়েছেন। ঢাকা বিভাগে মারা গেছেন সাত, চট্টগ্রামে দুই ও বরিশালে একজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে সাত ও তিনজন বেসরকারি হাসপাতালে মারা যান। 

 

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন।

 

এদিকে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন ।

 

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়েছে ৩২ হাজার ৪৩১ জনের। আর পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮০টি। এখন পর্যন্ত এক কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৪০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন