না.গঞ্জে একদিনে করোনা আক্রান্ত ২০৪
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৩:৫৫ পিএম
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২০৪ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছে।
আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ২০.৯২। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৯৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৮৫ জন, আড়াইহাজারে ১৪ জন, বন্দরে ২৭, রুপগঞ্জে ২৩, সদরে ২৮ এবং সোনারগাঁয়ে ২৭ জন করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ২৮ হাজার ৩২ জন।


