Logo
Logo
×

স্বাস্থ্য

নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতাল

গত ২৫ দিনে নানা রোগে ১৪ জনের মৃত্যু

Icon

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১১:১৩ এএম

গত ২৫ দিনে নানা রোগে ১৪ জনের মৃত্যু
Swapno

নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১জানুয়ারী থেকে গতকাল পর্যন্ত একশত সাতজন রোগী বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে আইসিইউতে চিকিৎসা নিয়েছে মোট ১১জন। বিভিন্ন সমস্যা নিয়ে সাধারন ব্যাড থেকে মোট ৫০জন ছারপত্র নিয়েছেন। আর আইসিইউ থেকে ৩জন ভালো হয়ে বাড়ি ফিরেছেন। কোভিড রোগী নয় এমন বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালটিতে মারা গেছে ১৪জন। অন্যদিকে আউটডোর ফ্লোকর্ণার এ চিকিৎসা নিয়েছে ১২৭জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে মোট ৭১জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে পজেটিভ নিয়ে ১৭জন ভর্তি আছে। আর আইসিইউতে আছে ৩জন। হাসপাতাল সুত্র এমন তথ্য জানিয়েছে।


খানপুর হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক আবুল বাসার জানান, বর্তমানে হাসপাতালটিতে সব ধরনের সেবা চালু রয়েছে। করোনা টেস্ট, করোনা টিকা’র পাশপাশি সাধারন রোগের চিকিৎসাও দেয়া হচ্ছে। তবে দিনদিন সংক্রামন এর সংখ্যা একটু বাড়ছে। আমারা প্রস্তুত আছি। সরকার যে নির্দেশনা দিবে সেই মোতাবেক চিকিৎসা সেবা দেয়া হবে। পূর্বে সরকারের নির্দেশনায় সাধারন চিকিৎসা বন্ধ করে শুধু কোভিড রোগী চিকিৎসা দেয়া হয়ে ছিল। এখনও সেই পরিস্থিতি তৈরী হয়নি। সবাইকে সচেতন থাকতে হবে। অপ্রয়োজনে ঘরের বাহির না হওয়া। অবশ্যই মাস্ক ব্যবহার করা। ভিড় এরিয়ে চলা তা হলেই আমরা এ থেকে মুক্তি পেতে পারি।  


জানা গেছে, বর্তমানে এই হাসপাতালটিতে কোভিড-১৯ এর পাশাপশি সাধারন রোগেরও চিকিৎসা চলছে। ছোট পরিষরে খুলে দেয়া হয়েছে বর্হিবিভাগসহ জরুরী বিভাগও। জনস্বার্থে এমন উদ্বোগ নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। করোনার মহামারীর সময়ে হাসপাতালটিতে যখন সাধারন রোগের চিকিৎসা বন্ধ করে দেয়া হয়। তখন চরম দূর্ভোগে পড়েন রোগীসহ তার স্বজনরা।
চিকিৎসার জন্য ছুটে চলেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। ওই সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল চিকিৎসা না পেয়ে মারা যান অনেকে। এরপর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসলে অনেক হাসপাতালেই বন্ধ হয়ে যায় কোভিড রোগীর চিকিৎসা। খুলে দেয়া হয় সাধারন রোগের চিকিৎসার জন্য।


এই হাসপাতালেও সাধারন রোগের চিকিৎসা শুরু হয়। পাশাপাশি চলতে থাকে কোভিড রোগীর চিকিৎসাসহ করোনার টিকা’র কার্যক্রম ও কোরোনা টেস্ট। এতে করে কিছুটা হলেও দূর্ভোগ কমে আসে রোগীর। গতকাল সেরেজমিনে হাসপাতালটি ঘুরে দেখাগেছে, বর্হিবিভাগে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। বাহিরের টিনসেটে চলছে করোনার টিকা দেয়া কার্যক্রম। আর হাসপাতালের পিছনে চলছে করেনা’র টেস্ট।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন