না.গঞ্জে একদিনে করোনা আক্রান্ত ২০৪
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১১:৩৩ এএম
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২০৪ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ২০.৫৯।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৯৯১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৭৩ জন, আড়াইহাজারে ৬ জন, বন্দরে ২০, রুপগঞ্জে ১৩, সদরে ৫৪ এবং সোনারগাঁয়ে ৩৮ জন করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ২৮ হাজার ২৩৬ জন।


