নারায়ণগঞ্জে চার দিনে আক্রান্ত সাড়ে ৮০০
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০২:২৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেছেন, নারায়ণগঞ্জে গত চারদিনে ৮৫১ জনকে করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে। প্রায় প্রতিদিন ২ শতাধিক ব্যক্তি নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন।
এদের আক্রান্তের ধরণ আলাভাবে শনাক্ত করা না গেলেও উপসর্গ বিবেচনায় এটা নিশ্চিত হওয়া গেছে এদের মধ্যে ডেল্টা ও ওমিক্রনের প্রভাব বেশী। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে এসব কথা বলেন তিনি।
এদিন জেলায় নতুন করে শনাক্ত করা হয় ২২১ জন আক্রান্ত ব্যক্তিকে। নমুনা ও শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২১ দশমিক ৮৪ শতাংশ। তিনি জানান, আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে চলাফেরা করতে হবে। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এর আগে বুধবার (২৬ জানুয়ারি) ২০৪ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছে। এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) ২০৪ জন ও সোমবার (২৪ জানুয়ারি) ২২২ জন আক্রান্ত শনাক্ত হয় জেলায়। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ১০১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৯১ জন, আড়াইহাজারে ৬ জন, বন্দরে ১৩, রুপগঞ্জে ৪৬, সদরে ৪১ এবং সোনারগাঁয়ে ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৫৭ জন।


