Logo
Logo
×

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ১৭৬ জন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৮:১৫ এএম

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ১৭৬ জন
Swapno

গত ২৪ ঘন্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৬৭ জনের। এতে আক্রান্ত হয়েছে ১৭৬ জন।

 

এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৮ হাজার ৬৩৩ জন। সুস্থ হয়েছে ২৬ হাজার ৪৩২জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩২৭ জনের আছে। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ২২৭।শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৮ জন ও আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৩ জন, সদরে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯১৮ জন, বন্দরে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭১ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৮ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৩ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬০ জন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন