Logo
Logo
×

স্বাস্থ্য

চাষাঢ়ায় ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১১:২৭ এএম

চাষাঢ়ায় ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র আইভী

গতকাল শহরের চাষাঢ়ায় জিয়া হলের সামনে খালি জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

Swapno

নারায়ণগঞ্জে হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী কেন্দ্র স্থাপন করে ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

 

শনিবার (২৯ জানুয়ারি) শহরের চাষাঢ়ায় জিয়া হলের সামনে খালি জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজও উপস্থিত ছিলেন। যারা এখনো টিকা নিতে পারেননি তাদের দ্রুত টিকার আওতায় আনতে এই কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। প্রতিদিন সকাল দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলছে। জনগুরুত্বপূর্ণ আরও কয়েকটি স্থানে এই কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তারা।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, কোভিড-১৯ প্রতিরোধে ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল হওয়ায় এখানকার শ্রমিক, পরিবহন শ্রমিক, পথচারীসহ অনেকেই টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারেননি বা নিতে আগ্রহ দেখান না। তাদের কথা মাথায় রেখে আমাদের এই নতুন উদ্যোগ। আশা করছি নারায়ণগঞ্জের ৮০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে সমর্থ হবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন