Logo
Logo
×

স্বাস্থ্য

না.গঞ্জে করোনায় ফের মৃত্যু, শনাক্ত ৫১

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১১:৩১ এএম

না.গঞ্জে করোনায় ফের মৃত্যু, শনাক্ত ৫১
Swapno

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় আরও ৫১ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে।

 

আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১৪.৩৭। শনিবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান।

 

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৩৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ২৫ জন, আড়াইহাজারে ৩ জন, বন্দরে ৪, রুপগঞ্জে ১, সদরে ১২ এবং সোনারগাঁয়ে ৬ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬৮৪ জন।

 

এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২৮ জন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন