না.গঞ্জে আরও ৮৫ জন করোনা শনাক্ত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৩ পিএম
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৮৫ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৮৪।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ৭৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১২ জন, আড়াইহাজারে ৬ জন, বন্দরে ১০, রুপগঞ্জে ২০, সদরে ২০ এবং সোনারগাঁয়ে ১৭ জন করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৫১৫ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩১ জন।


