Logo
Logo
×

স্বাস্থ্য

সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন শ্রমিক নেতা এসটি আলমগীর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৫ পিএম

সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া  চেয়েছেন শ্রমিক নেতা এসটি আলমগীর
Swapno

নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসটি আলমগীর সরকার গুরুতর অসুস্থ্য হওয়ায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। একই সাথে তিনি সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সেই সাথে আলীরটেক গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

সোমবার তার পরিবারের পক্ষ হতে জানানো হয় তিনি চার দিন যাবৎ জ্বর স্বর্দি, ঠান্ডা কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে আছেন। পরবর্তিতে তিনি চিকিৎমকের পরামর্শ অনুযায়ী তার নিজ বাড়িতে চিকিৎসা সেবা গ্রহন করছেন। এসটি আলমগীর সরকার জানান, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাদের উপেদষ্টা আজমেরী ওসমানের নির্দেশে শ্রমিকদের পাশে থেকে কাজ করে যাবো।

 

এখন আমি অসুস্থ্য থাকায় আমার দলীয় নেতা থেকে শুরু করে সকল শ্রমিক ভাইদের কাছে আমার সুস্থ্যতার জন্য দোয়া প্রার্থা করছি। সেই সাথে আমার এলাকা সহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ্য করে তোলেন। এবং আমি যেন সুস্থ্য হয়ে শ্রমিকদের পাশে থাকতে পারি। আর এজন্য আমি সকলের নিকট দোয়া চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন