Logo
Logo
×

স্বাস্থ্য

গলাচিপা যুব সমাজের উদ্যোগে ৩য় বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২২, ১০:০৬ পিএম

গলাচিপা যুব সমাজের উদ্যোগে ৩য় বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প
Swapno

 

জনসাধারণকে সেবা প্রদানের লক্ষে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় যুব সমাজের উদ্যোগে প্রতিমাসের ন্যায় ফ্র্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ই জুন) গলাচিপা যুব সমাজের উদ্যোগে গলাচিপা চেয়ারম্যান বাড়ি কুড়িপাড়ার মোড়ে দিন ব্যাপী এ ফ্রি মেডিক্যাল সেবার কার্যক্রম অনুষ্ঠিত।

 

এসময় যুবকদের সাথে সম্পৃক্ত থেকে এলাকাবাসীর সু:খে দুখে এবং পাশে থেকে সাহায্যে সহযোগিতা করতে চান অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক রবিউল হোসেন। তিনি আরো বলেন, সমাজের গরীব ও অসহায় ব্যক্তিরা টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারছেন না। তাদের সেবার জন্য এই ক্যাম্প এর আযোজন করা হয়েছে। এই ক্যাম্প যাতে সামনে আরো এগিয়ে নিতে ডাক্তারদের অনুরোধ করবো।

 

কারণ আপনাদের সেবাই সাধারন মানুষরা উপকৃত হবে। ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, গ্যাস্ট্রোলিভার, কিডনি, শ্বাসরোগের সমস্যা ও জ্বর, ঠান্ডা,কাশি রোগের চিকিৎসা করেন নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: মশিউর রহমান। যুবসমাজের উদ্যোগে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করা হয়।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি শাহালম শিকদার, বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল হাই, ইকবাল হোসেন, মোহাম্মদ আলী, রুবেল, সাংবাদিক সুলতান, সিহাব, আলমগীর, মোশারফ, নজরুল, নুর হোসেন, ওয়াহিদ, বাদল, আকরাম, কুরবান আলী , মিঠু, সেলিম, ফারুক মাল, বিপ্লব প্রমূখ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন