Logo
Logo
×

স্বাস্থ্য

শহরের মিশনপাড়ার অবৈধ ডায়াবেটিক হাসপাতাল লাগামছাড়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২২, ০৮:৩৩ পিএম

শহরের মিশনপাড়ার অবৈধ ডায়াবেটিক হাসপাতাল লাগামছাড়া
Swapno


# ব্যবস্থা না নেয়ায় নির্ভার কর্তৃপক্ষ


গত মাসে সারা দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় এ সিদ্ধান্ত হয়। তবে নারায়ণগঞ্জে ব্যতিক্রম চিত্র দেখা যায়। এখানে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৯৯ টি ক্লিনিক বৈধ এবং ৫৫টি ডায়াগনিষ্টিক সেন্টার বৈধ রয়েছে।

 

আর বাকি সব গুলোই অবৈধ তালিকায় রয়েছে। তালিকার বাহিরেও অনেক ক্লিনিক, ডায়াগনিষ্টিক সেন্টার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবৈধ তালিকা শহরের মিশন পাড়া ডায়াবেটিক হাসপাতাল ২ নাম রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কথা। কিন্তু তা না হয়ে তারা দিব্বি তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে ক্লিনিক গুলো যেন কসাই খানা খুলে বসেছে। তাদের কাছে বিভিন্ন রোগের পরীক্ষা করাতে গেলে অতিরিক্ত টাকা নেন। তাছাড়া গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি না করে তাদের সিজার করার পরামর্শ দেয়া হয়। সিজারের মাধ্যমে রোগীদের থেকে তারা বেশি টাকা পান। অনেক সময় ভুল রিপোর্টের কারণে চিকিৎসার ব্যাঘাত ঘটছে। অনেকের ভূল চিকিৎসার কারনে রোগী পর্যন্ত মারা যান।


খোঁজ নিয়ে জানাযায়, ডিজি হেলথ ছাড়পত্র কাগজ নেই। এছাড়া পরিবেশ অধিদপ্তরের কাগজও নেই। তার পরেও তারা দিব্বি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মিশান পাড়ার অবৈধ তালিকায় রয়েছেন। এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের করেন তারা ২২ বছর যাবৎ চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের সকল ধরনে কাগজপত্র রয়েছে। তবে কোন কাগজ তারা দেখাতে পারেন নাই। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার নির্দেশ রয়েছে। কিন্তু সেই নির্দেশনা মানার কোন তোয়াক্কাই তারা করছেন না।


এবিষয়ে জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানান, অনেকে লাইসেন্স এর আবেদন করে রেখেছে। তাছাড়া যাদের অনুমোদন নেই তাদের বিষয়ে আমরা সপ্তাহে একদিন অভিযান পরিচালনা করে সিলগালা করছি। ইতিমধ্যে কয়েকটি অবৈধ ক্লিনিক ডায়াগনিষ্টিক সেন্টার সিলগালা করেছি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন