Logo
Logo
×

স্বাস্থ্য

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এনি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২২, ০৯:৫১ পিএম

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এনি
Swapno

 

শহরের স্বনামধন্য হেলথ রিসোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এনি বেগম (২৪)নামের এক নারী। গতকাল সকাল দশ টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে এই নবজাতকদের জন্ম হয়। এর মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান। স্বর্প্নের পদ্মা সেতুর নাম করণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে। একজনের নাম স্বপ্ন, বাকি দুই জনের নাম পদ্মা ও সেতু রাখা হয়েছে।

 

গৃহবধু এনি বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ক্লিনিকের প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ বেনজীর হক পান্না। তিনি জানান, সকালে এনিকে ক্লিনিকে ভর্তি করা হয়। জরুরী বিত্তিতে এনিকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে গেলে সিজারের মাধ্যেমে তার দুটি কন্যা সন্তান ও একটি পুত্রসন্তান জন্ম হয়। নবজাতক সবাই ভাল আছেন। তাদের মা এনিও সুস্থ রয়েছেন।

 

তিনি আরো জানান, এনি শুরু থেকেইে তার চিকিৎসার তত্ত্বাবধায়নে ছিলেন। সম্পূর্ন সময় নিয়েই নবজাতকদের জন্ম হয়েছে। তাই কোন সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেতো কিন্তু পেসেন্টের তাগিতে সিজার করতে হয়েছে। তাদের পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। এখন এক সঙ্গে তিন সন্তান পেয়ে সবাই খুশি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন