Logo
Logo
×

স্বাস্থ্য

আগুন আতঙ্কে বিচলিত না হয়ে; মোবাইলের আলোতে হলো জরুরী অপারেশন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০২:৫৯ পিএম

আগুন আতঙ্কে বিচলিত না হয়ে; মোবাইলের আলোতে হলো জরুরী অপারেশন
Swapno



পরিত্যক্ত ম্যাট্রেক্স থেকে হঠাৎ আগুন লাগে তিন’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে। আগুনের সংবাদে জীবন বাঁচাতে রোগী ও তাঁদের স্বজনরা যে যেভাবে পারছেন ছুটছেন। ঠিক সেই সময় অপারেশন রুমে চলছিল ২০ বছর বয়সী তরুণীর সিজার। এরই মধ্যে চলে গেছে বিদ্যুৎ। আগুন আতঙ্কের পরও এতটুকুও বিচলিত না হয়ে মোবাইলের আলোতে অপারেশন চালিয়ে গেছেন হাসপাতালের চিকিৎসকরা।

 

 

গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর পৌঁনে ১টার দিকে খানপুর হাসপাতালে চিকিৎসক মিনারা সিকদার, দিপানিটা ধরের নেতৃত্বে অপারেশনটি হচ্ছিল। সহযোগী ছিল আরও ৩ থেকে ৪ জন।

 

 

অপারেশন হওয়া ওই কিশোরীর নাম হাওয়া বিবি। সে ১৮ নং ওয়ার্ডের ৪৮ নম্বর সিটে ভর্তি রয়েছে। মা ও শিশু দু‘জনই এখন সুস্থ্য রয়েছে। হাসপাতালের এক কর্মচারী জানান, হাসপাতালের বাইরে বিনষ্ট করার জন্য কিছু মেট্রেস রাখা হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

 

 

হাওয়া বিবির স্বজনরা জানান, আগুন লাগার ওই সময়টিতে আমরা খুবই আতঙ্কিত ছিলাম। সকল রোগী ও তাদের স্বজনরা আগুন আতঙ্কে হাসপাতাল ছেড়ে বাহিরে চলে গেলেও আমরা যেতে পারিনি। অপারেশন করা অবস্থায় চিকিৎসকরাও যায়নি।

 

 

বর্তমানে মা-শিশু দু‘জনই ভালো আছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, “আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। চিকিৎসা সেবা অব্যহত রয়েছে।”

 

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।” এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন