Logo
Logo
×

সংগঠন সংবাদ

সাংবাদিক মামুন এর পিতা’র মৃত্যু, এনসিপি’র শোক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৮ পিএম

সাংবাদিক মামুন এর পিতা’র মৃত্যু, এনসিপি’র শোক
Swapno

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব (এনসিপি)’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং মাই টিভি ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এর পিতা আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব।

 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তার চার ছেলের মধ্যে সাংবাদিক মামুন সবার বড়।

 

তার পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। এর আগে লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে তাকে রিলিজ দেয়া হলে পটুয়াখালী নিজ গ্রামে যাওয়ার পথে মাওয়া ফেরী ঘাটে তিনি ইহকাল ত্যাগ করেন।

 

সাংবাদিক মামুনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সংগঠনটির সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া কামনা করছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু এবং সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন