Logo
Logo
×

সংগঠন সংবাদ

সাংবাদিক জীবনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

Icon

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ০৯:২১ পিএম

সাংবাদিক জীবনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
Swapno

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি, নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক শীতরক্ষা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের মা হাজী রহিমা বেগম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ---------রােেজউন)। বৃহস্পতিবার রাত ৯টায় প্রয়াত হাজী রহিমা বেগম হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে দ্রুত ঢাকার বারডেম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  


মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছেলের বৌ, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান।

 

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

শুক্রবার সকাল ৯ টায় শহরের ইসদাইরস্থ গাবতলী এলাকায় বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন