Logo
Logo
×

সংগঠন সংবাদ

ফজলুল হকের মায়ের মৃত্যুতে না’গঞ্জ প্রেস ক্লাবের শোক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৫:৫০ পিএম

ফজলুল হকের মায়ের মৃত্যুতে না’গঞ্জ প্রেস ক্লাবের শোক
Swapno

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও বিকেএমইএর সাবেক সভাপতি প্ল্যামি ফ্যাশনস লি. এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক এর মাতা হাফিজা খাতুন এর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন।

 

শনিবার (১৩ মার্চ) প্রেসক্লাবের ম্যানেজার শাহ আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানানো হয়।

 

এর আগে শনিবার ভোরে শহরের কলেজ রোড এলাকার হাফিজা খাতুন নিজ বাসভবনে হার্টের অসুখসহ বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বৎসর। তিনি দুই পুত্র, দুই কন্যা ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফয়সল পরাগ ও আফজাল হোসেন পন্টির নানি। শনিবার বাদ জোহর শহরের আল্লামা ইকবাল সড়ক জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন