Logo
Logo
×

সংগঠন সংবাদ

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৯:২৯ পিএম

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা
Swapno

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও জোটভুক্ত সংগঠনসমূহের অনুষ্ঠান আগামী ২৫, ২৬, ২৭ ও ২৮ মার্চ ২০২১ অনুষ্ঠিত হবে।

 

 ২৫ মার্চ বিকাল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উন্মেষ সাংস্কৃতিক সংসদের আয়োজনে কালরাত্রি স্মরণে অনুষ্ঠান। ২৬ মার্চ সকাল ৯টায় চাষাঢ়া বিজয়স্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ । 


বিকাল সাড়ে ৩টায় শেখ রাসেল পার্ক মঞ্চে বিভিন্ন সংগঠনের পরিবেশনা। ২৭ মার্চ বিকাল ৪টায় মাসদাইর প্রতিরোধ স্তম্ভে প্রথম প্রতিরোধ স্মরণে অনুষ্ঠান। 
বিকাল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে কণ্ঠমালা আবৃত্তি সংগঠনের আয়োজনে অনুষ্ঠান।

 

 ২৮ মার্চ বিকাল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী নারায়ণগঞ্জ জেলা সাংসদের আয়োজনে বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হবে ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন