Logo
Logo
×

সংগঠন সংবাদ

গণহত্যা দিবসে ‘সমাজ গড়ি’র আলোচনা ও মোম প্রজ্জ্বলন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৯:০৮ পিএম

গণহত্যা দিবসে ‘সমাজ গড়ি’র আলোচনা ও মোম প্রজ্জ্বলন
Swapno

সামাজিক সংগঠন সমাজ গড়ির উদ্যোগে ‘অপারেশন সার্চলাইট’ ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সংগঠনের নারায়ণগঞ্জের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌচাক মহিলা সমাজকল্যাণ সমিতির চেয়ারম্যান মোসাম্মৎ জাহানার বেগম।

 

হেলেনা খাতুন জয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক নুরুজ্জামান কাউসার, সাংবাদিক আক্তার হোসেন, সাংবাদিক তৌকির আহমেদ রাসেল, সাংবাদিক আকবর হোসেন, কবি আনিসুল হক হীরা, কবি আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ নূর আলম আকন্দ, অভিনেত্রী কাকলী সাত্তার, দূর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদের সহ সাধারণ সম্পাদক রানা, ইসলাম কনসালটিং এন্ড কোং এর মুহাম্মদ হুমায়ুন ইসলাম, দৈনিক রূদ্রবার্তার মো. অপু রহমান, মুক্ত গার্মেন্টস ফেডারেশনের মো. আমির হোসেন, জাতীয় প্রতিরোধ ফাউন্ডেশনের মো. আনোয়ার প্রধান, বাংলা সংবাদের নিজস্ব প্রতিবেদক সোনিয়া, সমাজ গড়ির সদস্য শরীফুর রহমান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন