Logo
Logo
×

সংগঠন সংবাদ

আবারো বিটিএম’র পরিচালক এম সোলায়মান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৭:৪৭ পিএম

আবারো বিটিএম’র পরিচালক এম সোলায়মান
Swapno

বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশন ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর সাবেক সভাপতি শিল্পপতি আলহাজ¦ এম. সোলায়মান আবারো দুই বছরের জন্য (২০২১-২০২২ এবং ২০২২-২০২৩) বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার ১০ এপ্রিল বিটিএমএতে অনুষ্ঠিত ৩৭তম বার্ষিক সাধারণ সভায় তিনি দুই বছরের জন্য পরিচালক পদে নির্বাচিত হন।
 
এর আগে আলহাজ¦ এম. সোলায়মান ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত টানা তিন মেয়াদে এবং ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ এর মেয়াদে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশনে’র পরিচালক পদের দায়িত্ব পালন করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন