Logo
Logo
×

সংগঠন সংবাদ

কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০৮:৩৯ পিএম

কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় দোয়া
Swapno

জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক এবং বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের সুস্থতা কামনা করে ও লঞ্চ দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 


    
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে ১নং সারঘাট এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা, মুক্ত গার্মেন্টস ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী ফেডারেশনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তরা বলেন, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া সিএমএইচ হাসপাতালে, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক বারডেম হাসপাতালে, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক এবং বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান আইসোলেশন এ বাসায় আছেন। এই নেতৃবৃন্দের জন্য আমরা সুস্থতা কামনা করছি যেন আল্লাহতায়ালা তাদের সকলকে অচিরেই সুস্থতা দান করেন এবং গত কিছুদিন আগে শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির দূর্ঘটনায় নিহত ৩৪জন মানুষের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহতায়ালা যেন তাদের সকলকে বেহেস্ত নসিব করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৈফিক দান করেন। 

 

মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল প্রধানের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ জেলার সাধারন সম্পাদক মাঈনুদ্দিন আহমেদ বাবুল, সহ-সভাপতি অনিল কুমার, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার,  বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহ আলম ও জাহাজী শ্রমিক ফেডারেশনের যুগ্ন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী প্রমুখ।    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন