Logo
Logo
×

সংগঠন সংবাদ

হেফাজতের নেতৃত্ব বর্জনের আহ্বান ৬২ আলেমের

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ০৯:০৫ পিএম

হেফাজতের নেতৃত্ব বর্জনের আহ্বান ৬২ আলেমের
Swapno

হেফাজতে ইসলামের কর্মকান্ড বিষয়ে শনিবার ৫১ জন আলেমের বিবৃতির পর দেশের আরো ৬২ জন আলেম আজ আরেকটি বিবৃতি দিয়েছেন।

আজ রবিবার মুফতি মওলানা ড. কাফিল উদ্দীন সরকার সালেহীসহ ৬২ জনের স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে তারা হেফাজতে ইসলামের বর্তমান রাজনৈতিক দুরভিসন্ধিদুষ্ট নেতৃত্ব বর্জনের জন্য জনগণের প্রতি আহবান জানান।

 

সেইসাথে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ফ্যাসাদ সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন মাওলানা হোসাইন মুরতাজা, মাওলানা আজমির বিন কাসিমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু তালেব আল ফারাবী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোরতজা আমান, মাওলানা আমিন হোসেন বিলালী, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা এহসানুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা বদর উদ্দিন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন